ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিমা হত্যার বিচার দাবি করে মানববন্ধন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২২২ Time View

ঢাকার আজিমপুরে তাহিয়া তাসনিম ফিমা (১৯) হত্যা মামলার আসামি কাজী সাগরসহ দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও স্বজনরা। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ফিমার বাবা মো. তাজুল ইসলাম লিখিত বক্তব্যে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, বিয়ের পর ফিমা কখনও ভালো ছিল না এবং তার স্বামী আগেও নির্যাতন করেছে। ফিমা ও তার মা সেই নির্যাতনের কথা জানিয়েছিল। তিনি অভিযোগ করেন, ফিমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তাজুল ইসলাম বলেন, “আমি শুধু ফিমার জন্য এখানে দাঁড়াইনি, দাঁড়িয়েছি অন্য ফিমাদের জন্যও, যাদেরকে হত্যা করা হয়েছে।” তিনি সরকারের কাছে দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

ফিমার মা রিনা ইয়াসমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েটিকে হত্যা করা হলো, তারপর থেকে আমরা থানার বারান্দায় ঘুরছি।” তিনি অভিযোগ করেন, পুলিশ চার্জশিট দিতে গড়িমসি করছে, যদিও হত্যার আলামত স্পষ্ট।

মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সয়দুজ্জামান জানান, গত ২৬ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তদন্তে ফিমাকে নির্যাতন ও গলাটিপে হত্যার আলামত পাওয়া গেছে। আসামি সাগরের বিরুদ্ধে ৩০২ ধারায় চার্জশিট দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

ফিমা হত্যার বিচার দাবি করে মানববন্ধন

আপলোড সময় : ০৬:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬