ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে স্বাধীন করেছে: গণপূর্ত মন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন আজ শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, জুলাই যোদ্ধারা চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে। তিনি বলেন, এই কথাটি শুধু মুখেই নয়, কর্মে ও অন্তরে ধারণ করতে হবে।

মন্ত্রী বলেন, জুলাই আন্দোলনকারীরা একটি সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন। তিনি শহীদদের প্রতি বিশেষ করে ৭১, ৯০ ও ২৪ সালের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন, যারা এদেশের মানুষের মুক্তি কামনায় জীবন দিয়েছেন।

তিনি আরও বলেন, উপস্থিত সবাইকে শহীদদের ত্যাগ বৃথা যেতে না দেওয়ার শপথ নিতে বলেন। বর্তমান প্রধানমন্ত্রী প্রতিদিন ১৭ থেকে ১৮ ঘণ্টা কাজ করছেন এবং বিগত পনেরো বছরের দুঃশাসন থেকে দেশকে পুনরুদ্ধারের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

মন্ত্রী শহীদ পরিবারদের আশ্বস্ত করে বলেন, তার মন্ত্রণালয় থেকে শহীদ পরিবারদের জন্য যে ধরনের সুযোগ-সুবিধা রয়েছে, তা তারা পাবেন। তিনি বলেন, সরকার ঘোষিত যেকোনো ধরনের সুযোগ-সুবিধা যদি শহীদ পরিবার না পেয়ে থাকে, তাহলে তাদের যোগাযোগ করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘আদিবাসী’ বনাম ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’: বিতর্কের পেছনে কি রয়েছে?

জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে স্বাধীন করেছে: গণপূর্ত মন্ত্রী

আপলোড সময় : ১০:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬