ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের মেয়েরা নতুন শিরোপার লক্ষ্যে প্রস্তুত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২১১ Time View

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রথম আসরের শিরোপা জেতার স্মৃতি নিয়ে পালিচড়ার মেয়েরা এবার দৃষ্টি রেখেছে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবলে। রংপুরের বালিকারা নিজেদের পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং এবার পঞ্চম শিরোপার লক্ষ্যে মাঠে নামছে।

২০১৫ সালে রানার্সআপ হওয়ার পর ২০১৬, ২০১৯, ২০২১ ও ২০২৫ সালে চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের মেয়েরা। আজ থেকে শুরু হচ্ছে আসরের ফাইনাল রাউন্ড, যেখানে প্রথম দিনেই মাঠে নামবে রংপুর, প্রতিপক্ষ ঝিনাইদহ। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রতি বছর এ আসর আয়োজন করে। এবার ধারাবাহিকতা ধরে রাখতে চায় রংপুর জেলার পালিচড়ার মেয়েরা। দলের সদস্য অনন্যা খানম জানিয়েছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন হওয়ার পর আত্মবিশ্বাস বেড়েছে আমাদের।’

দলের কোচ মিলন মিয়া বলেন, খেলোয়াড়দের গতি ও আক্রমণাত্মক কৌশল প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হবে। রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর আহমেদ আজাদও এ দল নিয়ে আশাবাদী। তিনি বলেন, মেয়েদের ধারাবাহিকতা নারী ফুটবলারদের ভবিষ্যৎ গড়ায় বড় ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আসিফ আকবরের বক্তব্য: খালেদা জিয়ার সংগ্রাম প্রজন্মকে প্রেরণা জোগাবে

রংপুরের মেয়েরা নতুন শিরোপার লক্ষ্যে প্রস্তুত

আপলোড সময় : ০৭:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬