চট্টগ্রামের পাঁচলাইশ থানার চশমাহিল এলাকায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পারিবারিক বাসভবনে বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় কয়েকজন দুর্বৃত্ত এসে বাসভবনে আগুন ধরানোর চেষ্টা করে। পরে পাইপলাইনে আগুন ধরে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নওফেলের ভাই অভিযোগ করেছেন, তাদের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজে রাত ২টার দিকে ওই বাড়ির সামনে সাতজন তরুণ-যুবককে দেখা গেছে, যারা আগুন ধরানোর চেষ্টা করে।
স্থানীয়দের ধারণা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশগ্রহণের পর এই ঘটনার সূত্রপাত হয়েছে। একই সময়ে, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতেও আগুন দেওয়া হয়।
অনলাইন ডেক্স 






















