ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের জন্য সরকারের নতুন নির্দেশনা প্রকাশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই নির্দেশনার উদ্দেশ্য হলো প্রবাসীদের নিরাপদ অবস্থান নিশ্চিত করা এবং কর্মরত দেশের আইন ও বিধি-বিধান মেনে চলতে উৎসাহিত করা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। নির্দেশনায় কর্মরত দেশের আইন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিধিনিষেধ এবং তথ্যের নিরাপত্তা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রবাসী কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার সময় পরিবার ও বন্ধুদের সঙ্গে ইতিবাচক যোগাযোগ রাখতে হবে। এছাড়া, অপরিচিত লিংক বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে এবং প্রতারণা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এছাড়া, মন্ত্রণালয় প্রবাসীদের জন্য কিছু বর্জনীয় বিষয়ও তুলে ধরেছে। এর মধ্যে সন্ত্রাসবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট পোস্ট শেয়ার না করা, রাজনৈতিক প্রচারণায় অংশগ্রহণ না করা এবং ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এই নির্দেশনা প্রবাসীদের নিরাপত্তা ও আইন মেনে চলার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

কুমিল্লার ৫ ফুট চওড়া বসতঘর নিয়ে মানুষের কৌতূহল

প্রবাসীদের জন্য সরকারের নতুন নির্দেশনা প্রকাশ

আপলোড সময় : ০১:৫০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬