ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ডিজিটাল ব্যাংকিংয়ে প্রবেশ করল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২০৮ Time View

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক আধুনিক ও স্মার্ট ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ডিজিটাল ব্যাংকিং যুগে প্রবেশ করেছে। রোববার (২৬ জুলাই) রূপায়ণ ট্রেড সেন্টারের গ্রিন লাউঞ্জে কোর ব্যাংকিং সফটওয়্যার (সিবিএস) বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ, লিডস করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান নাগীর আহমেদ অপূর্ব, এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মো. আনোয়ার হোসেন সরকারসহ অন্যান্য নির্বাহীরা উপস্থিত ছিলেন।

ব্যাংকের শতভাগ শাখায় লিডস করপোরেশন লিমিটেডের সিবিএস সফটওয়্যার ‘ব্যাংক আল্টিমাস’ এর মাধ্যমে অটোমেশন বাস্তবায়িত হবে। আগামী ৯ মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ম্যানুয়াল ব্যাংকিং পদ্ধতির কারণে গ্রাহক সেবা ধীরগতির ছিল। সিবিএস বাস্তবায়নের ফলে ব্যাংকটির আধুনিক মোবাইল অ্যাপ, EFTN, RTGS, NPSB এবং অনলাইন CIBসহ ডিজিটাল ব্যাংকিং সুবিধা চালুর বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এই সফল বাস্তবায়ন প্রক্রিয়া ব্যাংকটিকে একটি আধুনিক, স্মার্ট ও দুর্নীতিমুক্ত আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তর করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফুটবল ম্যাচে পা ভাঙা খেলোয়াড়ের সুস্থতা না হওয়া পর্যন্ত ফাউল করা খেলোয়াড় নিষিদ্ধ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ডিজিটাল ব্যাংকিংয়ে প্রবেশ করল

আপলোড সময় : ০৯:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬