ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের নিরাপত্তা প্রধানের হুঁশিয়ারি: শত্রুর পরাজয় না হওয়া পর্যন্ত হামলা চলবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২৪০ Time View

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মোহাম্মদ বাকের জোলকাদর ঘোষণা করেছেন যে, শত্রুপক্ষ ‘সম্পূর্ণভাবে পরাজিত’ না হওয়া পর্যন্ত ইরানের লক্ষ্যভিত্তিক ও ধারাবাহিক সামরিক অভিযান অব্যাহত থাকবে।

তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে জানান, মিনাবে নিহত নিরীহ শিশুদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া এবং শত্রুর বিরুদ্ধে পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ইরানি বাহিনীর হামলা চলতে থাকবে। জোলকাদর বলেন, ‘শত্রু পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে, গত ২৪ ঘণ্টায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে চারটি জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণাংশ দিয়ে চলাচলকারী চারটি জাহাজ ‘অবৈধ ও অনিরাপদ’ রুটে চলাচলের চেষ্টা করছিল। সতর্কতামূলক গুলি ছোড়ার পর আইআরজিসির নৌবাহিনী জাহাজগুলোকে থামিয়ে দেয় এবং সেগুলোকে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করে।

তবে জাহাজগুলোর পরিচয়, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা সেগুলোর ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালিতে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর বিরুদ্ধে ইরানের এ ধরনের পদক্ষেপের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে, এটি ইরানের জলসীমা ব্যবহার করতে বাধ্য করার উদ্দেশ্যে হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কাজাখস্তানের সাগরে সামরিক মহড়ায় ৯ সেনার মৃত্যু

ইরানের নিরাপত্তা প্রধানের হুঁশিয়ারি: শত্রুর পরাজয় না হওয়া পর্যন্ত হামলা চলবে

আপলোড সময় : ০৮:২৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬