কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হবে। তিনি বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়ন বিএনপির আয়োজনে এক গণসমাবেশে এ কথা বলেন।
ফজলুর রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যদি তারা আগের সরকারের মতো একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে। তিনি জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বলেন, নেতারা ভালো হলেই দেশ ভালো হবে।
তিনি আরও বলেন, নিজেদের মধ্যে চাওয়া-পাওয়ার প্রতিযোগিতা বাদ দিয়ে জনগণের জন্য কাজ করতে হবে। ফজলুর রহমান বলেন, জনগণ যদি দেখে যে নেতারা নিজেদের জন্য সবকিছু চাইছে, তাহলে তারা বিদায় নিতে বাধ্য হবে।
নিজের বয়স প্রসঙ্গে তিনি জানান, নয় দিন পর তার বয়স ৭৯ বছর হবে এবং তিনি চান বাকি জীবনটা মানুষের জন্য দিতে। তিনি বলেন, টাকা-পয়সার চেয়ে ভালো নেতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে।
গণসমাবেশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























