কাজাখস্তানের ক্যাস্পিয়ান সাগরে সামরিক মহড়ার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে ৯ সেনাসদস্যের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাঙ্গিস্তাউ অঞ্চলে একটি যুদ্ধ প্রশিক্ষণ মিশনে অংশ নেওয়ার সময় আবহাওয়া খারাপ হয়ে যায়।
বাতাসের তীব্রতা বেড়ে গেলে ১৯ সেনাসদস্য সাগরে ভেসে যান। তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে, তবে বাকি সেনাসদস্যদের উদ্ধারে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
ঘটনার কারণ জানতে প্রতিরক্ষামন্ত্রী দাউরেন কোসানভের নেতৃত্বে একটি কমিশন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কমিশনটি দুর্ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি উদ্ধার অভিযান সমন্বয় করছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার অভিযান এবং নিখোঁজ সেনাসদস্যদের অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া ও যাচাই শেষে বিস্তারিত জানানো হবে।
অনলাইন ডেক্স 

























