ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের আন্দোলনকে সাধুবাদ জানালেন নাহিদ ইসলাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন, যার বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলছে। তিনি ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানিয়ে বলেন, দেশে দেশে তরুণরা জেগে উঠছে, যা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা।

নাহিদ ইসলাম সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত এগারো দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি গণভোটের গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের জন্য পাঁচ দফা দাবি তুলে ধরেন।

তিনি বলেন, ‘জুলাই বিপ্লব বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে এবং সরকারগুলো জনগণের প্রতি সতর্ক হচ্ছে। তবে, দুঃখের বিষয়, যে দেশে জুলাই বিপ্লবের ফলে সরকারের পতন হয়েছে, সেখানে নতুন সরকার জনগণের রায়কে অবজ্ঞা করছে।’

নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি জানান। তিনি বলেন, ঢাকায় গ্যাস সংকট, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর পাশাপাশি সবজির দামও বেড়েছে। তিনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ এগারো দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মতিঝিলে রথযাত্রার পথে উদ্ধার হলো পাইপ বোমা, পুলিশ জানিয়েছে শর্ট সার্কিটের কথা

তরুণদের আন্দোলনকে সাধুবাদ জানালেন নাহিদ ইসলাম

আপলোড সময় : ০৭:৪৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬