ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থী আন্দোলনকারীদের অভিনন্দন জানালেন কংগ্রেস সভাপতি, মোদির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষার্থী আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খাড়গে বলেন, ‘ভারতের ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর অবশেষে দাম্ভিক শক্তির দোরগোড়ায় পৌঁছেছে। এটি দেশজুড়ে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাস্তায় নামা লক্ষ লক্ষ তরুণ-তরুণীর বিজয়। এটি সত্যের বিজয় এবং মোদীর একগুঁয়েমির পরাজয়।’

তিনি আরও বলেন, ‘এটি সেই সব পরিবারের বিজয়, যারা এই দুর্নীতিগ্রস্ত সরকারের কারণে তাদের জীবন ও সন্তানদের হারিয়েছে। এটি সেই ঐক্যবদ্ধ বিরোধী দলের বিজয়, যারা ছাত্রছাত্রীদের সমর্থনে সংসদ থেকে শুরু করে রাজপথ পর্যন্ত তাদের কণ্ঠস্বর তুলে ধরেছে।’

মল্লিকার্জুন খাড়গে মন্তব্য করেছেন যে, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়া। তিনি বলেন, ‘এখন মোদীর পালা-আমাদের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়ার এবং যারা তাদের বিরুদ্ধে লাঠি, ব্যাটন ও পেলেট গান ব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মতিঝিলে রথযাত্রার পথে উদ্ধার হলো পাইপ বোমা, পুলিশ জানিয়েছে শর্ট সার্কিটের কথা

শিক্ষার্থী আন্দোলনকারীদের অভিনন্দন জানালেন কংগ্রেস সভাপতি, মোদির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান

আপলোড সময় : ০৫:২৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬