ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে গণহত্যার অভিযোগে তদন্তের দাবি সংসদ সদস্যের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে জুলাইয়ের গণহত্যার অভিযোগে নিরপেক্ষ তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ আহ্বান জানান।

মাসুদ সাঈদী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের পর মো. সাহাবুদ্দিন আর সাংবিধানিক ও আইনগত বিশেষ সুরক্ষার আওতায় নেই। তাই তার বিরুদ্ধে তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরু করার উপযুক্ত সময় এসেছে।

তিনি আরও জানান, সাহাবুদ্দিন চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। এ কারণে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান যাতে তিনি দেশত্যাগ করতে না পারেন।

মাসুদ সাঈদী বলেন, শহীদদের আত্মত্যাগের প্রশ্নে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য নয়। তিনি ন্যায়বিচার নিশ্চিত করতে সাহাবুদ্দিনকে আইনের আওতায় আনার দাবি জানান এবং বলেন, তাকে কোনো ধরনের ‘সেইফ এক্সিট’ বা গোপন সমঝোতার সুযোগ দেওয়া হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

স্ট্যাটাসের শেষাংশে তিনি উল্লেখ করেন, ‘শহীদের রক্তের সঙ্গে কোনো বেইমানি সহ্য করা হবে না। ইনকিলাব জিন্দাবাদ।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মতিঝিলে রথযাত্রার পথে উদ্ধার হলো পাইপ বোমা, পুলিশ জানিয়েছে শর্ট সার্কিটের কথা

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে গণহত্যার অভিযোগে তদন্তের দাবি সংসদ সদস্যের

আপলোড সময় : ০২:১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬