দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ইসলাম ধর্মের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও অন্য ধর্মের মানুষের প্রতি সমান গুরুত্ব দিতে হবে।
বুধবার (২২ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশন’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল স্থানীয় সরকার নির্বাচনের জন্য নিরপেক্ষতার ওপর জোর দেন এবং বিএনপি ও জামায়াতের সুবিধা না পাওয়ার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, সরকার সীমিত সম্পদ দিয়ে বিশাল জনগণের চাহিদা পূরণের কাজ শুরু করেছে। নির্বাচনের আগে দল গুছিয়ে নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন। এ বছরের মধ্যে ৪১ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আনা হবে বলেও জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, তৃণমূল জনপ্রতিনিধিদের ক্ষমতায়ন করা প্রয়োজন। চেয়ারম্যান-মেম্বারদের ক্ষমতা বৃদ্ধি করতে হবে, কারণ তারা দেশের প্রকৃত চিত্র জানেন। তিনি ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেন, ধর্মের নামে বিভাজন চলবে না এবং রাষ্ট্র সবার।
তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, তারা গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। চেয়ারম্যান-মেম্বরদের ভাতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনলাইন ডেক্স 






















