ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বিরুদ্ধে চার ধরনের ‘কার্ড’ দেওয়ার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

কুড়িগ্রামে একটি সমাবেশে বিএনপির বিরুদ্ধে চার ধরনের 'কার্ড' দেওয়ার ঘোষণা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পদযাত্রাটি বিকেল সাড়ে চারটার দিকে কুড়িগ্রাম কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত জনসভা সন্ধ্যা সাতটার দিকে শেষ হয়।

বিশেষ অতিথির বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বলেন, ৫ আগস্টের পর মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলমুক্ত একটি বাংলাদেশের প্রত্যাশা করেছিল। কিন্তু বিএনপি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি অভিযোগ করেন যে বিএনপি বিভিন্ন খাতে দখলদারি প্রতিষ্ঠা করেছে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপিকে সন্ত্রাসী কার্ড, ছাত্রদলকে চাঁদাবাজি কার্ড, যুবদলকে দখলবাজি কার্ড এবং তারেক রহমানকে সমন্বিত লাল কার্ড দেওয়া হবে। তিনি আরও বলেন, সংস্কার ছাড়া দেশের ভবিষ্যৎ নেই এবং জনগণের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়িত না হলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে।

সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেলপ্রধান রাশেদুজ্জামান তাওহীদ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পেলেটে আহত ইরশাদের অনুশোচনা নেই, ফেরার ঘোষণা

বিএনপির বিরুদ্ধে চার ধরনের ‘কার্ড’ দেওয়ার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

আপলোড সময় : ১২:৩২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬