ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরের স্থান পরিবর্তনের দাবিতে তিন ইউনিয়নের বাসিন্দারা ৪৮ ঘণ্টার হরতাল ডাক দিয়েছেন। আগামী রোববার (২৬ জুলাই) থেকে এই হরতাল শুরু হবে।

হরতালের আওতায় খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক, মিরসরাই-ফটিকছড়ি ও হেয়াকো-চট্টগ্রাম সড়ক বন্ধ থাকবে। ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন কমিটির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাস্তবায়ন কমিটির সমন্বয়ক একরামুল হক।

একরামুল হক বলেন, সদ্য ঘোষিত সদর দপ্তর বাসিন্দাদের জন্য সুবিধাজনক স্থানে করা হয়নি। তিনি দাবি করেন, এটি পূর্বের ফটিকছড়ি উপজেলার নিকটবর্তী পশ্চিম ভূজপুর মৌজায় স্থাপন করা হয়েছে, যা উত্তর অংশের মানুষের ভোগান্তি দূর করবে না।

তিনি আরও জানান, বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দারা হরতাল পালন করবেন। তবে জরুরি সেবার যানবাহন এই কর্মসূচির আওতার বাইরে থাকবে। দাবি আদায় না হলে হরতালের সময়সীমা বাড়ানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপির কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা

আপলোড সময় : ০৭:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬