ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এআই ক্যামেরার নজরদারিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ককে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা ও সিসিটিভির আওতায় আনা হয়েছে। এটি সরকারের অপরাধ ও মাদক চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ফারুক আহমেদ। তিনি জানান, ঢাকা-মাওয়া মহাসড়কেও একই ধরনের নজরদারি ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

ফারুক আহমেদ বলেন, পুরো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সিসিটিভি নজরদারির আওতায় এসেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় ঢাকা-মাওয়া মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে এআই ক্যামেরা বসানো হয়েছে।

তিনি আরও জানান, এআই ক্যামেরা পরিচালনার আনুষ্ঠানিক দায়িত্ব হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের জন্য মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রক্রিয়া চলছে। তবে ইতোমধ্যে হাইওয়ে পুলিশ অনানুষ্ঠানিকভাবে এ নজরদারি ব্যবস্থা পরিচালনা করছে।

ফারুক আহমেদ বলেন, উন্নত এই নজরদারি ব্যবস্থা হাইওয়ে পুলিশের কার্যক্রমকে আরো দক্ষ করবে এবং ডাকাতি, মাদক পরিবহনসহ মহাসড়ককেন্দ্রিক বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের অন্যান্য মহাসড়কগুলোও পর্যায়ক্রমে একই ধরনের নজরদারির আওতায় আনা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান

এআই ক্যামেরার নজরদারিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক

আপলোড সময় : ০৭:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬