ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নগরীর শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
বর্তমানে আহত অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসআই সুজাউদ্দিন আরও জানান, নিহত তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
অনলাইন ডেক্স 
























