ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাউশি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য থিম সং ও রিলস পাঠানোর নির্দেশনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য থিম সং, রিলস, লোগো, মাসকট ও স্লোগান পাঠানোর নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে জারি করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শারীরিক শিক্ষা বিভাগ জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ২৮ জুলাই এর মধ্যে প্রয়োজনীয় উপকরণগুলো তৈরি করে hpmgoldcup@gmail.com ই-মেইলে পাঠাতে হবে। লোগো পিএনজি, জেপিজি এবং জেপিইজি ফরমেটে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিলস অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ফুটবল খেলা সম্পর্কিত হতে হবে। থিম সং ওয়ার্ড এবং পিডিএফ ফরমেটে পাঠাতে হবে। মাসকট ও স্লোগানও একইভাবে জমা দিতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন। ইতিমধ্যে যারা লোগো, রিলস ও থিম সং পাঠিয়েছেন, তাদের নতুন করে পাঠানোর প্রয়োজন নেই।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মাউশি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য থিম সং ও রিলস পাঠানোর নির্দেশনা

আপলোড সময় : ০৪:২৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬