ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে সময় টেলিভিশনের চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা স্থগিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

হাইকোর্ট সময় টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান ও অন্যান্য পরিচালকদের বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন। আদালত একই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আগামী ৪ আগস্ট এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সময় টেলিভিশন লিমিটেডের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।

শিশির মনির সাংবাদিকদের জানান, সাবেক পরিচালক আহমেদ জুবায়ের প্রতিষ্ঠানটির পক্ষে ‘সানী চৌধুরী’ নামে একজনকে লেটার অব অথরিটি দিয়ে চেয়ারম্যানসহ অন্যান্য পরিচালকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। নিম্ন আদালত মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।

তিনি আরও জানান, সময় টেলিভিশন লিমিটেডের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেয় যে প্রতিষ্ঠানটি ওই মামলা পরিচালনা করবে না। কারণ, কোম্পানি আহমেদ জুবায়েরকে এ ধরনের মামলা দায়েরের জন্য কোনো লেটার অব অথরিটি দেয়নি।

শিশির মনির বলেন, কোম্পানি আদালতে জানিয়েছে যে তারা এ মামলা পরিচালনা করতে চায় না এবং আহমেদ জুবায়েরকে এ ধরনের মামলা করার কোনো ক্ষমতা দেওয়া হয়নি। ফলে কোম্পানির অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি কোম্পানির নামে ফৌজদারি মামলা করতে পারেন কি না—এটি একটি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন, যা হাইকোর্ট বিবেচনায় নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত, পালিয়ে যাওয়া কয়েদি গ্রেপ্তার

হাইকোর্টে সময় টেলিভিশনের চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা স্থগিত

আপলোড সময় : ০৪:৪৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬