ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় পাউবো’র তৎপরতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

টাঙ্গাইলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দিন-রাত কাজ করছে। নদীর তীব্র স্রোত ও ভাঙনের ঝুঁকি মোকাবিলায় বাঁধের ক্ষতিগ্রস্ত অংশে জিও ব্যাগ ডাম্পিং অব্যাহত রয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, তারাকান্দি-ভূঞাপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গোপালপুর উপজেলার শাখারিয়া স্লুইসগেট সংলগ্ন প্রায় ১০০ ফুট বিধ্বস্ত অংশে ভারী যন্ত্রপাতির সাহায্যে জিও ব্যাগ ফেলা হচ্ছে। নদীর স্রোতের গতিপ্রকৃতি বিবেচনায় নিয়ে কারিগরি পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছেন পাউবোর কর্মকর্তারা।

বাঁধ পরিদর্শনে এসে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল ইসলাম জানান, উজানের পানির কারণে যমুনায় স্রোতের তীব্রতা বেড়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড পর্যাপ্ত জিও ব্যাগ সরবরাহ করেছে। নদীর গতিপ্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক অনেকটাই কমেছে।

এদিকে বাঁধের ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে তারাকান্দি-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কে টানা দ্বিতীয় দিনের মতো সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

গোপালপুর উপজেলার হেমনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ঢাকা অভিমুখী সব ধরনের যানবাহন বিকল্পভাবে নলিন বাজার সড়ক ব্যবহার করে চলাচল করছে। স্থানীয়রা জানান, উজান থেকে নেমে আসা পানির প্রবল ঢেউয়ে যমুনা এখন অত্যন্ত উত্তাল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় পাউবো’র তৎপরতা

আপলোড সময় : ১০:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬