ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে তিন বাংলাদেশিসহ আটজনের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগপত্র

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

যুক্তরাজ্যে একটি সংঘবদ্ধ শিশু যৌন নিপীড়ক ও গ্রুমিং গ্যাংয়ের আটজন সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে যে, অভিযুক্তদের মধ্যে তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত। তদন্তের পর এই চক্রের সন্ধান মেলায় দেশটিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইংল্যান্ড ও ওয়েলসের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) এই আটজনের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ অনুমোদন করেছে, যার মধ্যে ১৭টি অভিযোগ ধর্ষণের। ‘অপারেশন ওক’ নামে পরিচিত দীর্ঘমেয়াদি তদন্তের অংশ হিসেবে একাধিক নারীর অভিযোগের ভিত্তিতে এ মামলা হয়েছে।

গোয়েন্ট পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আটজনের বয়স ৫৪ থেকে ৭৩ বছরের মধ্যে। অভিযুক্তদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন হলেন ৫৪ বছর বয়সী মোহাম্মদ শেখ আব্দুল হান্নান, ৭৩ বছর বয়সী শেখ মোহাম্মদ তাহির উল্লাহ এবং ৫৮ বছর বয়সী আমিনুর রহমান চৌধুরী। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।

অভিযুক্তদের মধ্যে বাকি পাঁচজন হলেন শাকিল বাবর, শফাক আহমেদ, আশান তাকভি, মুরাদ আলী ও কেভিন লরেন্স। কেভিন ছাড়া বাকি চারজন পাকিস্তানি বংশোদ্ভূত। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের যৌন অপরাধের অভিযোগ রয়েছে।

গোয়েন্ট পুলিশের ডিটেক্টিভ চিফ সুপারিনটেনডেন্ট অ্যান্ড্রু টুর্ক বলেন, এ ধরনের তদন্ত সমাজে উদ্বেগ তৈরি করতে পারে, তবে ভুক্তভোগীদের স্বার্থে তদন্ত অব্যাহত রাখা জরুরি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আদালতের কাজে প্রভাব ফেলতে পারে এমন পোস্ট না করার আহ্বান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক বিবেচনায় কাউকে এগিয়ে দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী

যুক্তরাজ্যে তিন বাংলাদেশিসহ আটজনের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগপত্র

আপলোড সময় : ১০:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬