স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা ও আলোচনা হয়। তিনি শনিবার (১৮ জুলাই) নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, দায়িত্বে থেকেও যারা কাজ করেন না, তাদের নিয়ে আলোচনা হয় না। কিন্তু যারা দায়িত্ব পালন করেন, তাদের কাজ নিয়ে সমালোচনা হবেই। তিনি গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে এ বিষয়টি উল্লেখ করেন।
মীর শাহে আলম ভোলায় নকলের সুযোগ দেওয়ার দাবিতে মিছিলের ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, জুলাই যোদ্ধাদের সম্মানের অর্থ নকলের সুযোগ দেওয়া নয়। তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক হিসেবে উল্লেখ করেন।
উত্তরাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বগুড়ায় আন্তর্জাতিকমানের বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, বগুড়া বিমানঘাঁটিকেন্দ্রিক প্রযুক্তিনির্ভর ড্রোন তৈরির কারখানা গড়ে তোলা হবে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম শুরু হয়েছে ৮০ শিক্ষার্থী নিয়ে, যা দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হলো।
অনলাইন ডেক্স 























