শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, যারা তাকে নিয়ে ট্রল করছেন, তারা পরীক্ষার্থী নন। শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সিটি কলেজ, আইডিয়াল কলেজ এবং ভিকারুননিসার মতো প্রতিষ্ঠানের কাউকে আন্দোলন করতে দেখেননি। তিনি বলেন, "আমরা এসেছি, এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রলই করেন, সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না।"
শিক্ষামন্ত্রী আরও বলেন, "লেখাপড়া করতেই হবে এবং তার মানোন্নয়নও করতে হবে।" তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং বর্তমানে তারেক রহমানের অধীনে দায়িত্ব পালন করছেন।
সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ হাছানাত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান মামুন আহমেদ।
অনলাইন ডেক্স 























