ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ ক্রীড়া ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন, নির্বাচনের নির্দেশনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

সরকার দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে। নবগঠিত এসব কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গনে পুনর্গঠনের অংশ হিসেবে নতুন কমিটি গঠন করা হচ্ছে। প্রথম ধাপে একযোগে ২৭টি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত কমিটিগুলোকে নির্বাচন আয়োজনের নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি। নতুন সরকার পুরোনো কমিটি বাতিল করে নতুনদের দায়িত্ব দিয়েছে।

নতুন কমিটিগুলোর মধ্যে আর্চারি, উশু, অ্যাথলেটিকস, বক্সিং, রেসলিং, কাবাডি, কারাতে, ক্যারম, খো খো, জিমন্যাস্টিকস, জুডো, টেনিস, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, দাবা, ফেন্সিং, ব্যাডমিন্টন, ভলিবল, ভারোত্তোলন, মহিলা ক্রীড়া সংস্থা, রাগবি, রোয়িং, শুটিং, সাইক্লিং, সাঁতার, হকি ও হ্যান্ডবল ফেডারেশন অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি হিসেবে কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ তানভীর রায়হান দায়িত্ব পেয়েছেন। অন্যান্য ফেডারেশনের সাধারণ সম্পাদকদের মধ্যে আলী ইমাম তপন (অ্যাথলেটিকস), সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল (সাঁতার) এবং মো. ইসরাইল হাওলাদার (কাবাডি) উল্লেখযোগ্য।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেন চালুর সম্ভাবনা নিয়ে চীনের রাষ্ট্রদূতের মন্তব্য

২৭ ক্রীড়া ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন, নির্বাচনের নির্দেশনা

আপলোড সময় : ০৩:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬