ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার আশ্বাস, বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশের উন্নয়নের জন্য বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে দেশটি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁয়ের পদ্মা হলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘Long Live Bangladesh-China Friendship’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক ঐতিহাসিক এবং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও গভীর হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে বাংলাদেশ-চীন সম্পর্ক কেবল রাষ্ট্রীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়; শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রেও এর বিস্তৃতি ঘটেছে। তিনি চীনের অভিজ্ঞতা ও প্রযুক্তিকে বাংলাদেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, চীন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। তিনি রোহিঙ্গা সংকটের সশান্তিপূর্ণ সমাধানে চীনের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চীন আগ্রহী। তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধানে চীনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে ট্রাকসহ সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার আশ্বাস, বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ

আপলোড সময় : ০৪:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬