ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে সুন্নতে খতনা কর্মসূচি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২৩৩ Time View

রংপুর মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডে শনিবার (১৮ জুলাই) অসহায় ও দরিদ্র পরিবারের শতাধিক শিশুর জন্য বিনামূল্যে সুন্নতে খতনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই সেবামূলক কার্যক্রমটি জুম্মাপাড়ার করিমিয়া মাদ্রাসা সংলগ্ন সাবেক কাউন্সিলর কার্যালয়ে আয়োজিত হয়।

জুম্মাপাড়া সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এবং সাবেক কমিশনার মরহুম ছোট মুসলিমের স্মরণে দশমবারের মতো এই আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টায় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. শামসুজ্জামান সামু অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রংপুর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য মো. লিটন পারভেজ। আয়োজকরা জানান, দিনব্যাপী চলা এই কর্মসূচিতে অন্তত একশ শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করা হয়েছে।

খতনা শেষে প্রতিটি শিশুকে লুঙ্গি, গেঞ্জি, গামছা এবং প্রয়োজনীয় সব ধরনের ওষুধ বিনা মূল্যে প্রদান করা হয়। বক্তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, জাসদের রংপুর জেলা শাখার আহ্বায়ক মো. নুরুজ্জামান মানিক, জেলা যুবদলের সহসভাপতি মো. বিপ্লব হোসেন বিটু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাপোলো চৌধুরী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে বাসের চাপায় অটোরিকশা দুমড়ে নিহত ৩

রংপুরে দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে সুন্নতে খতনা কর্মসূচি

আপলোড সময় : ০২:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬