ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন ড. মাসুদ এমপি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২০২ Time View

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, উন্নয়ন প্রকল্পের যে কোনো দুর্নীতির গলা তিনি টিপে ধরবেন। গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বাউফলের নওমালা ইউনিয়নের নগরের হাটে টোল ঘরের নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল জরাজীর্ণ টোল ঘরটি সংস্কার ও আধুনিকায়ন করা। নির্বাচনের আগে ড. মাসুদ এই কাজটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে গতকাল থেকে টোল ঘরের আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. মাসুদ বলেন, এটি জনগণের ট্যাক্সের টাকায় বাস্তবায়িত একটি প্রকল্প। তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্তদের সতর্ক করে নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি সাধারণ জনগণকে এই কাজের সঠিক তদারকি করার অনুরোধ জানান।

দুর্নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে এমপি বলেন, এলাকার ইজ্জত বোঝা উচিত। তিনি প্রশ্ন করেন, কেনো রাস্তায়, কালভার্টে বা ব্রিজে দুর্নীতি হবে? তিনি প্রতিশ্রুতি দেন, যেকোনো দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এবং ড. মাসুদকে ধন্যবাদ জানিয়েছেন। তারা আশা করেন, আধুনিক টোল ঘর নির্মাণ সম্পন্ন হলে ব্যবসায়িক পরিবেশ উন্নত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমে আসবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মোদীর পদত্যাগ দাবি করলেন ককরোচ পার্টির প্রধান

উন্নয়ন প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন ড. মাসুদ এমপি

আপলোড সময় : ০২:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬