ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২০১ Time View

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) আজ থেকে সারাদেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই কার্যক্রমটি সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

১৮ জুলাই থেকে দেশের সব উপজেলায় একযোগে তথ্য সংগ্রহ শুরু হবে। প্রথম ধাপে প্রতিটি উপজেলা থেকে একটি করে ব্লক নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হবে, যা পরবর্তীতে সব ব্লকে সম্প্রসারণ করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। একই দিন কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটির দ্বিতীয় সভায়’ এ সিদ্ধান্ত গৃহীত হয়।

তথ্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য ১৪ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ‘তথ্য সংগ্রহ অ্যাপ’ ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হবে।

অফিস আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। কৃষকদের একটি নির্ভুল তথ্যভাণ্ডার তৈরি হলে সরকারের প্রতিশ্রুত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের পথ সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ইটিপি প্ল্যান্টে বিষাক্ত গ্যাসের প্রভাবে দুই শ্রমিকের মৃত্যু

কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে

আপলোড সময় : ০২:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬