ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমান হত্যার পলাতক আসামি মোজাফফর হোসেন গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২০২ Time View

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ৪৫ বছর ধরে পলাতক থাকা মোজাফফরকে বুধবার (১৫ জুলাই) গভীর রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে।

গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, মোজাফফরের গ্রেপ্তারের জন্য তার মেয়ের কর্মস্থলের তথ্য কাজে লাগানো হয়। তার মেয়ে একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানে চাকরি করেন। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা কয়েক মাস ধরে তার গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং বনানী ডিওএইচএস এলাকার একটি বাড়ি চিহ্নিত করেন।

বুধবার গভীর রাতে ডিবির একটি দল সাধারণ পোশাকে ওই বাড়িতে গিয়ে মোজাফফরের পরিচয় নিশ্চিত করেন। এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি দরজা খুললে তাকে জিজ্ঞাসা করা হয়, ‘মুরব্বি, আমরা তো আপনাকে চিনি না, আপনি কে?’ তিনি সরল বিশ্বাসে বলেন, ‘আমি মোজাফফর, মেয়ের বাবা।’ এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন মোজাফফর। হত্যাকাণ্ডের পর তিনি ভারতে পালিয়ে যান এবং সেখানে নতুন পরিচয়ে জীবনযাপন করতে থাকেন।

গ্রেপ্তারের পর ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, মোজাফফর হোসেন একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং কোর্ট মার্শালের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মোদীর পদত্যাগ দাবি করলেন ককরোচ পার্টির প্রধান

জিয়াউর রহমান হত্যার পলাতক আসামি মোজাফফর হোসেন গ্রেপ্তার

আপলোড সময় : ১২:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬