ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গ নিয়ে দেশে প্রাণহানি ৭৮০ জনে পৌঁছেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২০২ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের হাম ও হাম উপসর্গ নিয়ে প্রাণহানি বেড়ে ৭৮০ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এসময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু।

বর্তমানে দেশে নতুন করে ১৪০ জনের হাম শনাক্ত হয়েছে, যা মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ২৪৪। গত ২৪ ঘণ্টায় ৮৭৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ১১ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮ হাজার ৬০০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৫ হাজার ৩১ জন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে সমতায় ফেরাল টাইগাররা, জিম্বাবুয়েকে হারাল ৩৪ রানে

হাম ও উপসর্গ নিয়ে দেশে প্রাণহানি ৭৮০ জনে পৌঁছেছে

আপলোড সময় : ০৫:৩১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬