ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই সাংবাদিক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

রাজধানীর উত্তরা এলাকায় আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. রবিউল আলম রাজু, দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার এবং শাকিবুল হাসান, সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার।

জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে তিনটায় আর্জেন্টিনার খেলা শেষে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার সময় উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মী এলাকার মাঝামাঝি স্থানে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হন। পরে পথচারী ও রিক্সা চালকের সহযোগিতায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং সংশ্লিষ্ট ট্রাকটি শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

নিহত দুই সাংবাদিক আসন্ন উত্তরা প্রেস ক্লাবের ২০২৬–২০২৮ দ্বিবার্ষিক নির্বাচনের প্রার্থী ছিলেন। শাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে ১৮ নম্বর ব্যালট এবং রবিউল আলম রাজু সমাজকল্যাণ সম্পাদক পদে ২৮ নম্বর ব্যালটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আগামী ১৮ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই দুর্ঘটনায় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের ডিজিটাল অর্থ পাচারকারী, শত শত কোটি টাকা পাচার করেও বহাল তবিয়তে মুনতাকিম আহমেদ

উত্তরা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই সাংবাদিক

আপলোড সময় : ০৯:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬