ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির দাবি, আর্জেন্টিনা কোনো বিশেষ সুবিধা পায়নি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২০২ Time View

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, ইংল্যান্ডের কাছে জয় পাওয়ার পর প্রমাণ হয়েছে যে তাদের দলকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হয়নি। বুধবার আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর তিনি এ মন্তব্য করেন।

মেসি জানান, ম্যাচের শুরুতে ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়লেও তিনি দ্বিতীয়ার্ধে দুটি অ্যাসিস্ট করে দলের জয় নিশ্চিত করেন। তিনি বলেন, "আমরা যদি ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকেই আমাদের নিয়ে আজেবাজে কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি।"

বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযানের শুরু থেকেই রেফারিং নিয়ে বিতর্ক ছিল। মেসি এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, "আমরা আবারও মাঠে প্রমাণ করেছি যে কেউ আমাদের কিছু ফ্রি-তে দেয় না।"

মেসি আরও বলেন, "আমরা অনেক সমালোচনা আর সন্দেহ নিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছিলাম। কিন্তু আমি জানতাম এই দল সব সময় লড়াই করে। ঈশ্বরের কৃপায় এখন আমরা ফাইনালে উঠেছি।"

এছাড়া, ইংল্যান্ডের বিপক্ষে জয়টি কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন মেসি। তিনি বলেন, "নিঃসন্দেহে ওপর থেকে দিয়েগো আজ ভীষণ আনন্দ পাচ্ছেন। এই জয় তার জন্যও একটি উপহার।"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের শঙ্কা, ৬০ কিমি বেগে বয়ে যেতে পারে বাতাস

মেসির দাবি, আর্জেন্টিনা কোনো বিশেষ সুবিধা পায়নি

আপলোড সময় : ০৩:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬