ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক আবু জাকারিয়া (মিন্টু) হত্যা মামলায় আদালত দুজনকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার (১৫ জুলাই) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. ফরিদ খলিফা (৪৮) এবং পলাতক মো. মাসুদ মিয়া (৪১)। এছাড়া, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছে আবদুল মতিন (৪৫), আব্দুস ছাত্তার (৬৮), মো. মোশারফ হোসেন (৫৮), মো. মোফাজ্জল হোসেন (৫৮), মো. তোফাজ্জল হোসেন (৪৮), মো. নজরুল মিয়া (৪৩), মো. মোকলেছুর রহমান (৫৩), মো. শাহজাহান আকন্দ (৪৮), মো. আতিকুল (৩৯) এবং পলাতক মো. সিদ্দিক মিয়া (৬৩)।

আদালতের নথি অনুযায়ী, ২০১৩ সালের ১৪ আগস্ট জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে আবু জাকারিয়া হত্যার শিকার হন। ঘটনার দিন তিনি নিজ পৈত্রিক সম্পত্তি দেখতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী লতিফা খাতুন ১৫ আগস্ট ভালুকা মডেল থানায় ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ অক্টোবর ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে এবং দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণা করে।

রায়ের পর পাবলিক প্রসিকিউটর মো. আকরাম হোসেন সন্তোষ প্রকাশ করে বলেন, আদালত হত্যাকাণ্ডের প্রমাণ বিশ্লেষণ করে এই রায় দিয়েছেন। নিহতের পরিবার রায়ের কার্যকরের দাবি জানিয়েছে, তবে দণ্ডপ্রাপ্তদের স্বজনরা রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর স্থাপনের দাবিতে হরতালের ডাক

ময়মনসিংহে দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

আপলোড সময় : ০২:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬