ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাকে বদলাতে নাগরিক সচেতনতার প্রয়োজন: মির্জা ফখরুল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

ঢাকাকে রাতারাতি বদলে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক ঢাকা গড়তে সকলের দায়িত্ববোধ তৈরি করতে হবে।

বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, নগরের আয়তন ও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যা বাড়ছে, যা সমাধানে নাগরিকদের সচেতনতা জরুরি।

মির্জা ফখরুল বলেন, নগরের মেয়র বা প্রশাসক অনেক ক্ষেত্রেই অসহায় অবস্থায় থাকেন। কারণ, ওয়াসা, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব রয়েছে। বর্ষা মৌসুম এলেই রাজধানীতে রাস্তা খোঁড়াখুঁড়ি বেড়ে যায়, যা নাগরিকদের ভোগান্তি বাড়ায়।

মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা গেলে জলাবদ্ধতা নিরসনসহ নাগরিক সেবায় গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে। তিনি জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প চালু হলে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি বিশুদ্ধ করে ঢাকা শহরে সরবরাহ করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকাকে বদলাতে নাগরিক সচেতনতার প্রয়োজন: মির্জা ফখরুল

আপলোড সময় : ০২:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬