ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে অনলাইন জুয়ার ঋণের চাপে যুবকের আত্মহত্যা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:২৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২০৮ Time View

পঞ্চগড়ের দেবীগঞ্জে অনলাইন জুয়ার ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) সকালে পৌর শহরের সবুজপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে বিপুল চন্দ্র রায়ের (৩৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি একই এলাকার জগেশ চন্দ্র রায়ের ছেলে।

নিহত বিপুল দেবীগঞ্জ বাজারে মোবাইল এক্সেসরিজ ও মোবাইল ব্যাংকিং ব্যবসা করতেন। পরিবারের সদস্যরা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দীর্ঘ সময় ঘর থেকে বের না হওয়ায় তাকে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখা যায়, তিনি ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে আছেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের ভাষ্য, বিপুলের সঙ্গে কারও কোনো ব্যক্তিগত বা পারিবারিক বিরোধ ছিল না। তবে কয়েকদিন ধরে তিনি অস্বাভাবিকভাবে চুপচাপ থাকতেন এবং সব সময় দুশ্চিন্তাগ্রস্ত দেখা যেত। স্থানীয় ব্যবসায়ী ও প্রতিবেশীরা জানান, বিপুল সম্প্রতি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন, যা তার ব্যবসায় লোকসানের পাশাপাশি ঋণের বোঝা বাড়িয়ে দেয়।

স্থানীয়দের দাবি, অনলাইন জুয়ার টাকার যোগান দিতে গিয়ে বিপুল প্রায় ১৮ লাখ টাকার ঋণগ্রস্ত হন। এছাড়া ছোট ভাইকে বিদেশ পাঠানোর জন্য জমানো টাকাও হারিয়ে ফেলেন তিনি। ঋণের চাপ ও আর্থিক সংকটে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি করেন স্বজন ও স্থানীয়রা।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন প্রতিমন্ত্রী অমিত

পঞ্চগড়ে অনলাইন জুয়ার ঋণের চাপে যুবকের আত্মহত্যা

আপলোড সময় : ১০:২৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬