ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৩৫ বছর পর পুরোনো বন্ধুকে খুঁজে ঋণ শোধ করলেন ইসমাইল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

কেরালার বাসিন্দা ইসমাইল ৩৫ বছর পর সৌদি আরবে ধার নেওয়া অর্থ শোধ করতে তার পুরোনো বন্ধু এডলা লাচান্নাকে খুঁজে বের করেছেন। গত ৯ জুলাই তেলেঙ্গানার ধর্মপুরীতে তিনি বন্ধুর খোঁজ পান।

১৯৯১ সালে সৌদি আরবের আবকাইক শহরে কাজ করার সময় ইসমাইলের সঙ্গে লাচান্নার বন্ধুত্ব হয়। তারা প্রায় পাঁচ বছর একসঙ্গে বসবাস করেছিলেন। সেই সময় ইসমাইল ১২০ সৌদি রিয়াল ধার নিয়েছিলেন, যা তখনকার সময়ে প্রায় ১,০০০ ভারতীয় রুপির সমান ছিল।

লাচান্না ভারতে ফিরে যাওয়ার পর তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ইসমাইল ধার নেওয়া অর্থের কথা ভুলে যাননি। সম্প্রতি তিনি পুরোনো ঋণ শোধের সিদ্ধান্ত নেন এবং ধর্মপুরিতে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাচান্নাকে খুঁজে বের করেন।

বন্ধুকে ফিরে পেয়ে ইসমাইল ২৫ হাজার রুপি লাচান্নার হাতে তুলে দেন। লাচান্না জানান, তিনি অবাক হয়েছেন যে ইসমাইল এত বছর পর তাকে এত বড় অঙ্ক ফেরত দিয়েছেন।

লাচান্না বলেন, “আমি জানি না ও কীভাবে ১২০ রিয়ালের হিসাব করে ২৫ হাজার রুপি দিল। তবে ও যে এত বছর পর এসে প্রতিশ্রুতি রক্ষা করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৩৫ বছর পর পুরোনো বন্ধুকে খুঁজে ঋণ শোধ করলেন ইসমাইল

৩৫ বছর পর পুরোনো বন্ধুকে খুঁজে ঋণ শোধ করলেন ইসমাইল

আপলোড সময় : ১২:৫১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬