কক্সবাজারের টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য মা হাতির মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে হাতিটি মারা যায়। এর আগে শনিবার বিকেল ৩টার দিকে টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় হাতিটি আহত হয়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় হাতিটি গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন ছিল। রোববার সকালে ঘটনাস্থলেই হাতিটি মারা যায়।
আহত হাতিটির চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনার পর বন বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো হাতিটির চিকিৎসা কার্যক্রম শুরু করে। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন মুখপাত্র।
অনলাইন ডেক্স 























