ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির ৪৮ ঘণ্টার অভিযানে দুর্গম পাহাড় থেকে ৪ পর্যটক উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়া এলাকায় আটকা পড়া চার পর্যটককে ৪৮ ঘণ্টাব্যাপী অভিযানে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১২ জুলাই) বিজিবি এ তথ্য জানায়।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় উদ্ধার অভিযান পরিচালনা করে পর্যটকদের নিরাপদে থানচিতে ফিরিয়ে আনা হয়েছে। গত ৪ জুলাই অমিয়াখুম ভ্রমণের উদ্দেশ্যে চার পর্যটক থুইসাপাড়ায় যান। ৭ জুলাই থেকে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে তারা সেখানে আটকা পড়েন।

বিজিবি জানায়, খবর পাওয়ার পর বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) জিন্নাপাড়া ক্যাম্প থেকে একটি দল দ্রুত থুইসাপাড়ায় পৌঁছে পর্যটকদের সঙ্গে যোগাযোগ করে। স্থানীয় কারবারির সহায়তায় তাদের নিরাপদ আবাসন, খাবার ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়।

১১ জুলাই থেকে উদ্ধার অভিযান শুরু হয়। বিজিবির সদস্যরা চার পর্যটককে নিয়ে দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে অংসাউপাড়ায় পৌঁছান। সেখানে রাতযাপনের ব্যবস্থা করা হয়। রবিবার সকালে বিজিবির আরেকটি দল পর্যটকদের নিয়ে নেপিউপাড়া বিওপিতে পৌঁছায় এবং পরে তাদের থানচিতে ফিরিয়ে আনে।

উদ্ধার হওয়া চার পর্যটক হলেন—ঢাকার সূত্রাপুরের মো. মারুফ উদ্দিন, আবু হুরায়রা জাদিম, তামিম রায়হান সৌরভ এবং শ্যামপুরের মাহাদি আল মাহবুব। তারা বিজিবির পেশাদারিত্ব ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৩৫ বছর পর পুরোনো বন্ধুকে খুঁজে ঋণ শোধ করলেন ইসমাইল

বিজিবির ৪৮ ঘণ্টার অভিযানে দুর্গম পাহাড় থেকে ৪ পর্যটক উদ্ধার

আপলোড সময় : ১২:০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬