ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২০২ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীসহ প্রতিনিধিদলের সব সদস্যকে অভিনন্দন জানান। তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীদের এ সাফল্যে গর্ব প্রকাশ করেন এবং বলেন, দেশের নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল মেধার বিকাশে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিজয়ী প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে চান। তিনি তাদের পড়াশোনা, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নতুন নতুন উদ্ভাবনী ও সৃজনশীল উদ্যোগে আরও এগিয়ে যেতে উৎসাহিত করেন।

প্রতিনিধিদল আগামী ২ থেকে ৮ আগস্ট কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অংশগ্রহণের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী তরুণদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, গবেষণার সুযোগ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতের মাধ্যমে তাদের বিকাশে কাজ করে যাচ্ছে। তিনি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রতিনিধিদল বাংলাদেশে এআই অলিম্পিয়াড আয়োজনের আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী এ বিষয়ে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৩৫ বছর পর পুরোনো বন্ধুকে খুঁজে ঋণ শোধ করলেন ইসমাইল

প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন

আপলোড সময় : ১০:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬