ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যাকবলিতদের সহায়তায় সরকারের কার্যক্রম অব্যাহত: মাহদী আমিন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, বন্যাকবলিত মানুষের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শুক্রবার (১০ জুলাই) রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ কোটি ১৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় ১০টি পদক্ষেপের কথাও উল্লেখ করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে দুর্যোগকবলিত এলাকার মনিটরিং করছেন এবং ওই অঞ্চলের উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। উপদেষ্টা মাহদী আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপের কথা তুলে ধরেন।

উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, ১,০৫৭টি আশ্রয়কেন্দ্র চালু করা, ১২ হাজারের বেশি মানুষকে আশ্রয় দেওয়া, ২ কোটি ১৫ লাখ টাকা অনুদান এবং ৩,৪৫০ মেট্রিক টন চাল দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া।

সরকারের নির্দেশনায় দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিশুখাদ্য এবং তিন বেলা খাবার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না: জামায়াত আমির

বন্যাকবলিতদের সহায়তায় সরকারের কার্যক্রম অব্যাহত: মাহদী আমিন

আপলোড সময় : ০৩:৩৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬