ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না: জামায়াত আমির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০০ Time View

সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার মানুষের জন্য কাজ করে। তিনি বলেন, যে সরকার মানুষের বিপদে সাড়া দেয়, সেটি ভালো সরকার। অন্যদিকে, যে সরকার মানুষের খোঁজ-খবর নিতে পারে না, সেটি কোনো সরকারই নয়।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, বন্যা আক্রান্ত মানুষজন কষ্টের মধ্যে রয়েছেন এবং সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত বন্যাকবলিত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে রিলিফ সামগ্রী পাঠানো হোক।

তিনি আরও বলেন, সরকার যদি ভালো উদ্যোগ নেয়, তাহলে জামায়াত সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার জনগণের ডাকে সাড়া দেবে।

ডা. শফিকুর রহমান বলেন, তারা বন্যাদুর্গতদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন এবং এটি রিলিফ নয়, বরং উপহার হিসেবে উল্লেখ করেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, যেন বন্যাদুর্গতরা দ্রুত এই বিপদ থেকে মুক্তি পান।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, মহানগর জামায়াতের আমির নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী: নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না: জামায়াত আমির

আপলোড সময় : ০৬:১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬