ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়েছে। গতকাল (১০ জুলাই) তার নিজ শহর মাশহাদে এই দাফন কার্য সম্পন্ন হয়।
দাফনের পর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, এই হত্যাকাণ্ড ইতিহাস থেকে কখনও মুছে যাবে না।
সেপাহ সংবাদ সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে ওয়াহিদি মার্কিন বাহিনীকে শিশু হত্যাকারী সেনাবাহিনী হিসেবে আখ্যা দিয়ে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমেরিকার অপরাধী নেতা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের শত্রুদের মনে রাখতে হবে যে, খামেনিকে হত্যা করে তারা প্রতিরোধের পতাকাকে মাটিতে নামাতে পারবে না।
ওয়াহিদি আরও উল্লেখ করেন, শহীদদের রক্তের প্রতিশোধ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা একটি চূড়ান্ত দাবি হয়ে থাকবে।
অনলাইন ডেক্স 






















