ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০০ Time View

দেশের বিনিয়োগ পরিবেশ সহজীকরণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের আধুনিকায়নে তিনটি গুরুত্বপূর্ণ খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। চলতি সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সংগতি রেখে ব্যবসা-সহায়ক পরিবেশ সৃষ্টি ও অর্থনৈতিক রূপান্তরের লক্ষ্যেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর খসড়া অনুযায়ী, বিনিয়োগকারীদের সেবা প্রাপ্তি সহজ করতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পিপিপি কর্তৃপক্ষের কার্যক্রমকে একটি একক কাঠামোর আওতায় আনা হচ্ছে। বিনিয়োগকারীরা এখন থেকে একটি মাত্র ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে লাইসেন্স, অনুমোদন ও নিবন্ধনসহ সব সরকারি সেবা পাবেন।

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)-এর মূল লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করা। বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ শুল্ক ছাড় ও কর অবকাশের সুবিধা রাখা হয়েছে।

অন্যদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন আমদানি নীতি আদেশ (২০২৬-২০২৯) অনুযায়ী ব্যবসায়ীরা এলসি বা লেটার অব ক্রেডিটের পাশাপাশি ‘ক্রয়-বিক্রয় চুক্তি’ ও ওপেন অ্যাকাউন্টের মাধ্যমে পণ্য আমদানি করতে পারবেন। নতুন এই নীতিতে প্রবাসীদের জন্য ক্যাপিটাল মেশিনারি ও কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন

মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন

আপলোড সময় : ১২:০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬