ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর আহ্বান: ফুটবল উন্মাদনা যেন সহিংসতায় না পৌঁছায়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২০১ Time View

জাতীয় সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, চলমান বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উন্মাদনা বিরাজ করছে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, যেন এই উন্মাদনা আনন্দময় থাকে এবং কোনো ধরনের সহিংসতা বা প্রাণনাশের ঘটনা না ঘটে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে বেসরকারি সংসদ সদস্যদের ওপর উত্থাপিত বিলের আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ব্রাজিলের সমর্থকরা বর্তমানে হতাশ, কারণ তাদের দল হেরেছে। তিনি বলেন, ‘খেলা একটা আনন্দদায়ক বিষয়, এটা নিয়ে উন্মাদনা থাকবে।’

প্রতিমন্ত্রী আরও জানান, বিশ্বকাপ ফুটবলের প্রভাব সারাদেশে পড়েছে এবং যুবসমাজের মধ্যে ফুটবল নিয়ে উন্মাদনা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল ঝড়ে আক্রান্ত।’

ফুটবল উন্মাদনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও প্রাণহানির খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা দেখেছি এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে। আমার কাছে যে তথ্য আছে, তাতে ১০ জন মারা গেছে, এটা দুর্ভাগ্যজনক।’

মো. আমিনুল হক বলেন, ‘দেশে ব্রাজিল-আর্জেন্টিনার যে পরিবেশ, তা যেন আনন্দময় থাকে। এটাকে কেন্দ্র করে যেন প্রাণনাশের ঘটনা না ঘটে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে চাঁদাবাজির অভিযোগে শীর্ষ সন্ত্রাসী রমজান আলী গ্রেফতার

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর আহ্বান: ফুটবল উন্মাদনা যেন সহিংসতায় না পৌঁছায়

আপলোড সময় : ১০:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬