ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মরক্কোর সাইবারি ইনজুরির কারণে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২০১ Time View

মরক্কোর ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য ইসমাইল সাইবারি ইনজুরির কারণে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না। বুধবার (৮ জুলাই) মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াহবি জানান, সাইবারি শেষ ষোলোতে কানাডার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান এবং নির্ধারিত সময়ের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

তিনি বলেন, ‘সাইবারি ছাড়া দলের বাকি সবাই শতভাগ ফিট। ম্যাচটি ওর জন্য একটু বেশি জলদি চলে এসেছে। আমি আশা করছি, টুর্নামেন্টের বাকি অংশ থেকে ও ছিটকে যাবে না।’

সাইবারির পরিবর্তে কানাডার বিপক্ষে মাঠে নেমে গোল করেছিলেন স্ট্রাইকার সুফিয়ান রহিমি। ফলে ফ্রান্সের বিপক্ষেও একাদশে তার জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন

মরক্কোর সাইবারি ইনজুরির কারণে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ

আপলোড সময় : ১১:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬