ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন জামায়াত আমির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২০০ Time View

চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার (১০ জুলাই) সকালে তিনি চট্টগ্রামের বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করবেন। এ সময় তিনি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেবেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলবেন।

সাম্প্রতিক কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম ও আশপাশের পাহাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু পরিবার ঘরবাড়ি হারিয়েছে। অনেক এলাকায় মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও দৈনন্দিন জীবনযাত্রাও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জামায়াতের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি এবং চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাথমিক বৃত্তির ফলাফল অননুমোদিত প্রকাশ: তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন জামায়াত আমির

আপলোড সময় : ১১:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬