ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মসংস্থান সংকট নিয়ে সতর্ক করলেন সারজিস আলম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২০০ Time View

কর্মসংস্থান সংকট, সীমান্ত পরিস্থিতি এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা না হলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান হওয়ার ঝুঁকি রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারজিস আলম অভিযোগ করেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, দেশের তরুণ ও বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। যদি এই সংকট নিরসন না হয়, তবে পরিস্থিতির দায়ভার সরকারকেই নিতে হবে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, সীমান্তে পুশ-ইন বা হত্যাকাণ্ডের ঘটনা দেখতে চান না।

এনসিপির এই নেতা আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত জানান। তবে তিনি বলেন, যে গণভোটের মধ্য দিয়ে ক্ষমতায় আসা হয়েছিল তা বাস্তবায়ন না করা মোনাফেকি।

সরকারি ঘোষণার প্রেক্ষিতে আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। এ বিষয়ে সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রকার ‘ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না।

এর আগে উল্লাপাড়ার বিজ্ঞান মোড় থেকে একটি বিশাল পদযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্তমঞ্চে এসে শেষ হয়। সমাবেশে সারজিস আলম ছাড়াও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য-সচিব সাইফ মোস্তাফিজ, মাহিন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাথমিক বৃত্তির ফলাফল অননুমোদিত প্রকাশ: তদন্ত কমিটি গঠন

কর্মসংস্থান সংকট নিয়ে সতর্ক করলেন সারজিস আলম

আপলোড সময় : ১১:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬