ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২৩৯ Time View

রাষ্ট্র পরিচালনার ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে জাতীয় মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি জাতীয় সংসদ ভবনে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন।

সাক্ষাৎকালে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আনন্দিত হয়ে ওঠে। তারা জানায়, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ তাদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি শিক্ষকদেরও ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

এদিন কুমিল্লার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৭ জন শিক্ষার্থী ও ৪৩ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। তারা সংসদ ভবনের বিভিন্ন স্থাপনা এবং চলমান বাজেট অধিবেশন সরাসরি উপভোগ করেন।

এর আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে যোগ দেন এবং জাতীয় সংসদে বিভিন্ন বৈঠকে অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন

আপলোড সময় : ১২:৫৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬