ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন হাসনাত আবদুল্লাহ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০০ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎমন্ত্রী সংসদের এসি রুমে দাঁড়িয়ে বিদ্যুৎ নিয়ে মিথ্যা তথ্য দেন।

বৃহস্পতিবার ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রাটি অনুষ্ঠিত হয়।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দেশ এখনও মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত হয়নি। তিনি উল্লেখ করেন, বেকারদের সিভি নিয়ে অফিসের দরজায় ঘোরা বন্ধ হয়নি এবং জিনিসপত্রের দাম কমেনি। তিনি চাঁদাবাজি ও দুর্নীতির পরিবর্তন চেয়েছেন, কিন্তু কোনো পরিবর্তন হয়নি বলে দাবি করেন।

সভায় উপজেলা এনসিপির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শেহেরিন ইরা, কেন্দ্রীয় সদস্য দিলারা খানম, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার এবং যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম।

এদিকে, হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে বক্তব্য দেওয়ার সময় নেতাকর্মীদের মধ্যে দুই দফা হাতাহাতির ঘটনা ঘটে। প্রথম দফায় সোনাগাজীতে পদযাত্রার উদ্বোধনী মঞ্চে এবং দ্বিতীয় দফায় সন্ধ্যায় ফেনী শহরে দলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন

বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন হাসনাত আবদুল্লাহ

আপলোড সময় : ১২:২২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬