ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্পের মন্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫২:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পথ তৈরি করা সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত শেষ হয়ে গেছে। বুধবার (৮ জুলাই) ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্ব অসুস্থ মানসিকতার এবং তারা নিষ্ঠুর ও সহিংস। তিনি আরও জানান, ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তারা সেটি ব্যবহার করত। ট্রাম্পের মতে, ইরানের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়।

যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আলোচকদের সঙ্গে কথা বলবেন, তবে তাদের ফিরে আসতে হবে। ইরানের সঙ্গে আলোচনা আবার শুরু হবে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি এতে পরোয়া করেন না এবং মনে করেন, ইরান শুধু সময় নষ্ট করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্পের মন্তব্য

আপলোড সময় : ০৩:৫২:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬